খুলনায় ৭৩৬ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার ১জন
মোঃ খলিলুর রহমান,খুলনা :
মদসহ ব্যবসায়ী সেকেন্দার শিকু (৮৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার বাসিন্দা এমতাজ উদ্দিনের ছেলে।যৌথবাহিনীর নেতৃত্ব দেন নৌবাহিনীর কনটিনজেন্ট লে. কমান্ডার মো. রাশেদ আলম।এলাকাবাসী জানান, দুপুর ১টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালায়।
এ সময় তারা সেকেন্দার শিকু নামে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযান চলে দুপুর ৩টা পর্যন্ত। অভিযান শেষে ব্যবসায়ী শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করলো উপজেলা প্রশাসন
11 Aug 2026
বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
10 Aug 2026
বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
03 Aug 2026
সরকারি বিএল কলেজের বাস সড়ক দুর্ঘটনায় কবলিত আহত কয়েকজন
17 Jun 2026
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
24 Apr 2026