দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

খুলনা তেরখাদায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৩১পিচ ইয়াবাসহ আসামী আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 09 আগস্ট, 2025 1 বার পঠিত
খুলনা তেরখাদায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৩১পিচ ইয়াবাসহ আসামী আটক

খলিলুর রহমান,খুলনা:

 

 

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (০৮-০৮-২০২৫) রাত ২১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনার তেরখাদা উপজেলার ধানখালি বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও তেরখাদা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী হাসান ভূইয়া (বয়স ৩৩) কে আটক করা হয। পরবর্তীতে তার ভাড়াকৃত দোকান তল্লাশি করে ইয়াবা ৩১ পিস, স্মার্ট ফোন- ১টি, দেশীয় কুড়াল- ১টি, হাতুড়ি- ১টি, টর্চলাইট- ২টি, রড- ২টি
এবং নগদ টাকা- ৪,১০০/০০ জব্দ করা হয়।

উল্লেখ্য , হাসান ভূইয়া উক্ত এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ডেকোরেটর ব্যাবসার আড়ালে দীর্ঘদিন ইয়াবা বেচাকেনার সাথে জড়িত ছিলো। স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক এবং মালামালসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম