দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কথায় কথায় ছুরিকাঘাত করা ৫ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 20 অক্টোবর, 2025 1 বার পঠিত
কথায় কথায় ছুরিকাঘাত করা ৫ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার

কক্সবাজার থেকে আল আমিন ক্রাইম রিপোর্টার

কক্সবাজার পৌরসভাধীন সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পূর্বে ছিনতাইকৃত ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৯ অক্টোবর) রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী সিএনজি যোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একে একে ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন, ঝিলংজা ইউনিয়নের দুদু মিয়ার ছেলে মোঃ বাবুল (২৮), কক্সবাজার চেয়ারম্যান ঘাটা পৌরসভা এলাকার সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১),নতুন বাহারছড়া কানাইয়া বাজার এলাকার ফজল করিমের ছেলে মোঃ সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া (৪০), চট্রগ্রাম সাতকানিয়া ডেইড্ডী ভুতপাড়া এলাকার সরোয়ার আলমের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫),বর্তমান ঠিকানা- টেকপাড়া, চৌমুহনী, ওয়ার্ড নং-০৪, কক্সবাজার সদর।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ছিনতাই, চুরি ও পর্যটক হয়রানির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তারা একটি ভয়ংকর ছিনতাই সিন্ডিকেটের সদস্য, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

জানা গেছে, আটককৃত ছিনতাইকারীরা টাঙ্গাইল থেকে ভ্রমণে আসা এক পর্যটকের মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিস ছিনতাই করে। এসবের জন্য সেই পর্যটক পুলিশের কাছে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে অভিযান চালানো হয়।

অভিযানে তাদের কাছ থেকে ১০ টি ছিনতাইকৃত মোবাইল ফোন ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি। খুব অল্প সময়ের মধ্যেই ছিনতাইচক্রের মূল সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কক্সবাজারে আইন-শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম