দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নতুন করে জমজমাট ইয়াবা বাণিজ্য

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 21 অক্টোবর, 2025 1 বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নতুন করে জমজমাট ইয়াবা বাণিজ্য

আল আমিন ক্রাইম রিপোর্টার, কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নতুন করে জমজমাট ইয়াবা বাণিজ্য

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অঞ্চলে আবারও বেপরোয়া হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে নতুনভাবে গড়ে উঠছে শক্তিশালী মাদক নেটওয়ার্ক। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এ বিপজ্জনক মাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে রাতের আঁধারে লক্ষ লক্ষ ইয়াবা চালান প্রথমে ঢোকে রোহিঙ্গা ক্যাম্পে। এরপর সেখান থেকে সশস্ত্র গ্রুপগুলোর মাধ্যমে বণ্টন করা হয়। এসব গ্রুপ নিয়মিতভাবে টেম্পো, মাইক্রোবাস, এমনকি পিকআপে করে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন জেলায় পাচার করছে।

সন্ধ্যার পর থেকেই ক্যাম্পে অচেনা লোকজনের আনাগোনা বেড়ে যায়। নতুন নতুন গাড়ির উপস্থিতি, অপরিচিত ব্যক্তির চলাফেরা ও অস্থির পরিবেশে স্থানীয়দের মধ্যে ভয়-আতঙ্ক দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও আশপাশে এখন ইয়াবা পাহারা বাহিনী” সক্রিয় রয়েছে, যাদের হাতে অস্ত্রও দেখা যায়। তারা গ্রুপভিত্তিক পাহারা দিয়ে ইয়াবার চালান নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়।

একজন স্থানীয় জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন আর ইয়াবা পাচার সীমান্তেই সীমাবদ্ধ নয়, ক্যাম্পই হয়ে উঠেছে মূল ডিপো। দেশের অস্থিরতা আর নজরদারির ঘাটতি কাজে লাগিয়ে নতুন সিন্ডিকেটগুলো খুব দ্রুত বড় হয়ে উঠছে।

গোপন সূত্রে জানা গেছে, উখিয়ার কুতুপালং ও বালুখালী এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসব ইয়াবা সিন্ডিকেটের পেছনে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে। এসব প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে রোহিঙ্গা পরিচয়ে সহযোগী রাখছে। দিনদিন বাড়ছে অপরিচিত মুখের আনাগোনা, আর মাদক ব্যবসার টাকার ছাপ দেখা যাচ্ছে স্থানীয় ব্যবসা, বাড়িঘর ও যানবাহনে।

মাদকবিরোধী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মানবজমিনকে বলেন, আমরা জানি, ইয়াবা ক্যাম্পকেন্দ্রিকভাবে ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে বড় বড় সিন্ডিকেট যুক্ত। কিন্তু গোয়েন্দা তথ্য, নিরাপত্তা জটিলতা ও মানবিক বিবেচনায় অভিযান চালাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে যদি দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান না চালায়, তাহলে উখিয়া-টেকনাফ অঞ্চল আবারও ইয়াবার রাজধানীতে পরিণত হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম