দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

২২ দিনের নিষেধাজ্ঞা শেষের সাগরে যাওয়ার মুহুর্তে দুঃসংবাদ পেল জেলেরা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 28 অক্টোবর, 2025 1 বার পঠিত
২২ দিনের নিষেধাজ্ঞা শেষের সাগরে যাওয়ার মুহুর্তে দুঃসংবাদ পেল জেলেরা

কক্সবাজার থেকে আল আমিন স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগ র এখন উত্তাল, ফলে ইলিশ শিকারের প্রস্তুতি নিয়েও উপকূলে অলস বসে থাকতে বাধ্য হচ্ছেন কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞা এবং নিম্নচাপের পর এই ঘূর্ণিঝড় যেন জেলেদের জীবনে আরও বড় অনিশ্চয়তা ও হাহাকার নিয়ে এসেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায় নিষেধাজ্ঞা উঠে গেলেও, বৈরী আবহাওয়ার কারণে সোমবারও (২৭ অক্টোবর) কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর ঘাট, চেয়ারম্যান ঘাট ও ফিশারিঘাটসহ বিভিন্ন স্থানে শত শত ফিশিং ট্রলার নোঙর করে আছে।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞায় বেশিরভাগ জেলে সামান্য সরকারি চাল সহায়তা পেলেও, বাকি দিনগুলো কেটেছে ধারদেনা করে। নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে ইলিশ ধরে সেই দেনা শোধের স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে।

দুপুরে সরেজমিন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর ঘাট, চেয়ারম্যান, ফিশারিঘাট ও মাঝের ঘাটে দেখা যায়, জেলেরা উপকূলে স্তূপ করা জালের ওপর বসে রয়েছেন। কারো মুখে হাসি নেই। সবাই দুশ্চিন্তাগ্রস্ত। আবার অনেক জেলে ও মাঝি অবস্থান করছেন দোকানপাটে। সেখানেও ধারদেনা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। তবে বেশিরভাগ জেলেকে দেখা গেছে ট্রলারের ওপর। ট্রলারে বরফ, খাদ্যসামগ্রী কিংবা ড্রাম মজুত করছেন। অনেকেই ট্রলারের মধ্যে বেকার সময় পার করছেন।

আরও পড়ুন: উপকূলে কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা?

এফ বি লিবানের মাঝি জসিম উদ্দিন হতাশা ব্যক্ত করে বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় মাত্র ৮ কেজি চাল পেয়েছি। এখন নিষেধাজ্ঞা শেষ, কিন্তু সাগরে যেতে পারছি না আবহাওয়া খারাপ। খুবই দুশ্চিন্তায় রয়েছি।’ আরেক জেলে আব্দুল কাদেরের কণ্ঠেও একই সুর, ‘বলা হয়েছিল, নিষেধাজ্ঞা শেষেই সাগরে গিয়ে ইলিশ ধরব, তখন বাকি পরিশোধ করব। কিন্তু এখন ঘূর্ণিঝড়ের কারণে মাছ শিকারে যেতে পারছি না।’

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং এটি আরও শক্তি অর্জন করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জানান, জেলায় ছোট-বড় মিলিয়ে পাঁচ হাজারের বেশি ট্রলার সাগরে নামার প্রস্তুতি নিয়েছিল। কিন্তর্ণিঝড়ের কারণে কেউই নামতে পারছে না। তিনি আরও বলেন, গত ছয় মাসে বারবার নিম্নচাপ ও দুর্যোগের কারণে জেলে ও ট্রলার মালিকরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইলিশ ধরতে গভীর সাগরে যেতে যেখানে ট্রিপপ্রতি প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়, সেখানে দুর্যোগের কারণে ট্রলার ফেরত এলে খরচের অর্ধেকটা জেলেদেরই বহন করতে হয়।

সব মিলিয়ে, নিষেধাজ্ঞার পর সৃষ্ট এই ঘূর্ণিঝড় কক্সবাজারের লক্ষাধিক নিবন্ধিত ও অনিবন্ধিত জেলের জীবনে নতুন করে অভাব ও হাহাকার সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026
নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম