দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চকরিয়ায় রেললাইন পার হবার সময় ট্রেনের ইঞ্জিন বগীর ধাক্কায় বয়স্ক নারী নিহত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 25 নভেম্বর, 2025 1 বার পঠিত
চকরিয়ায় রেললাইন পার হবার সময় ট্রেনের ইঞ্জিন বগীর ধাক্কায় বয়স্ক নারী নিহত

কক্সবাজার থেকে আল আমিন: কক্সবাজারের চকরিয়ায় সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় রেজুআরা বেগম (৫২) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা এগারোটার চট্টগ্রাম কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী রেললাইনে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত রেজু আরা উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা উলুঘোনা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১ টার কিছু আগে বাড়ি থেকে ডাক্তার দেখাতে একা বের হন বৃদ্ধা রেজুআরা। পায়ে হেঁটে বাড়ির অদুরে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা কক্সবাজার অভিমুখী সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় বৃদ্ধা রেজুআরা ঘটনাস্থলে প্রাণ হারান।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, রেলওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সামনে নিহতের পরিবার সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনাময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম