দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রামগতিতে নদী থেকে মাটি কেটে তিনজন কারাগারে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 23 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
রামগতিতে নদী থেকে মাটি কেটে তিনজন কারাগারে

মোঃ শরীফ হোসেন, লক্ষ্মীপুর:

 

 

লক্ষ্মীপুরের রামগতিতে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
‎
‎রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর সেতু এলাকার ভুলুয়া নদী থেকে তাদের আটক করা হয়।
‎
‎স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, ভুলুয়া নদী থেকে শুষ্কমৌসুম একটি চক্র প্রভাব বিস্তার করে ভেক্যু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। তারা ওই মাটি অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে সরবরাহ করা হয়। মাটি কাটার অভিযোগে রবিবার তিনজনকে আটক করা হয়। তারা হলেন উপজেলার পূর্ব চরকলাকোপা গ্রামের পরাধীন পাশা, চরহাসান হোসেন গ্রামের আবদুল আহাদ ও একই এলাকার মো. রাকিব।
‎
‎রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় ভূমি অফিসের তহশিলদার বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম