দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সপ্তম বর্ষে পদার্পণ: কালীগঞ্জে ‘দৈনিক নাগরিক ভাবনা’র আলোচনা সভা, কেক কাটা ও ইফতার মাহফিল

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 23 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
সপ্তম বর্ষে পদার্পণ: কালীগঞ্জে ‘দৈনিক নাগরিক ভাবনা’র আলোচনা সভা, কেক কাটা ও ইফতার মাহফিল

মো. কবির হোসেন রাজিব,গাজীপুর,

 

জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ থানা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন। সাধারণ সম্পাদক মোঃ নোমান-এর সঞ্চালনায় এবং দৈনিক নাগরিক ভাবনার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জাকারিয়া আল মামুন বলেন, “দৈনিক নাগরিক ভাবনা শুধু একটি পত্রিকা নয়, এটি সত্য প্রকাশের এক দৃঢ় অঙ্গীকার। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটি সাধারণ মানুষের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে। গণমাধ্যম সমাজের দর্পণ—তাই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই।”
পরবর্তী বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দেশ প্রতিদিন গাজীপুর জেলা প্রতিনিধি ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজিব। তিনি বলেন, “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি দায়িত্ব। বর্তমান সময়ে তথ্যের ভিড়ে সত্যকে তুলে ধরা বড় চ্যালেঞ্জ। তাই আমাদের আরও দায়িত্বশীল ও পেশাদার হতে হবে। নাগরিক ভাবনা অতীতের মতো আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসঙ্গতি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।”
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাংবাদিক মনকির হোসেন, বিক্রম শীলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী মুজিবুর মোড়ল, সাংবাদিক মনজুর হোসেন ও সুব্রত দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নাগরিক ভাবনা ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও গণমাধ্যমের অগ্রযাত্রা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
জাতীয়

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro

22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা

18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
জাতীয়

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ

17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জাতীয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
জাতীয়

মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী

11 Aug 2026
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি  আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে
জাতীয়

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম