দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জবাই করা সেই ইরা মনি আর বেঁচে নেই

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 03 মার্চ, 2026 1 বার পঠিত
জবাই করা সেই ইরা মনি আর বেঁচে নেই

দেলোয়ার হোসাইন (ভূঁইয়া), চট্টগ্রাম:

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু ইরা মনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি সীতাকুণ্ড উপজেলা শাখা। মঙ্গলবার বিকেল ৩ ঘটিকার সময় পৌরসভা চত্বরে থেকে শুরু করে সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে সভাপতিত্ব করেন সীতাকুন্ড উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন সাবেক আমির তহিদুল হক চৌধুরী, উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ তাহের, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, ছাত্র শিবিরের সীতাকুন্ড উপজেলা সভাপতি আশাবুদ্দিন, উপজেলা জামায়াতের মিডিয়া সভাপতি আবুল হোসাইন, ছাত্র শক্তির উপজেলা সভাপতি মোঃ আসাদ সহ মিছিলে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাবেক উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেজবাউল আলম রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুব উদ্দিন শিবলী, তিনি বলেন এই দেশে নাগরিক ও নারীর অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য সমাজে আত্মসম্মান নিয়ে নারীরা বসবাস করার জন্য একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় ভাবে ইসলামি সরকার গঠন করার বিকল্প নেই।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ তাহের তিনি বলেন গত ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত দেশে চাঁদাবাজি, ধর্ষণের, হত্যা-র মতো ঘটনা নিত্য এবং মামলিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশাসন চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরা মনিক হত্যা কারীদের গ্রেফতারের আওতায় যদি নাআনা হয় তাহলে আরো কঠোর কর্মসূচি নিয়ে সীতাকুণ্ড জামায়াতে ইসলাম মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন। উপস্থিত সর্বস্তরের জনতা ইরা মনির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মেজবাউল আলম রাসেল বলেন “শিশু হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের জন্য কলঙ্ক। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। তারা প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের হৃদয় বিদারক ঘটনা আর না ঘটে, সে জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। শেষে ইরা মনির রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষ করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026
নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম