চট্রগ্রাম সিডিএ চেয়ারম্যান পদে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নাম আলোচনায়
সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান পদে নতুন নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার-এর নাম জোরালোভাবে উঠে এসেছে।
রাজনৈতিক জীবনে দীর্ঘদিন সক্রিয় থাকা কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ত্যাগ, তিতিক্ষা এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার বিরুদ্ধে একাধিক হামলা ও মামলা থাকলেও তিনি কখনো নীতি থেকে বিচ্যুত হননি বলে দলীয় নেতাকর্মীরা জানান।
স্থানীয় বিশিষ্টজনরা মনে করেন, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি বা অপপ্রচারের অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তার শৃঙ্খলা, সততা ও নেতৃত্বগুণ চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত প্রকাশ করেন তারা।
চট্টগ্রামের সচেতন মহলের দাবি, সিডিএ’র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন। সেই বিবেচনায় কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান নগরবাসীর একটি বড় অংশ।
এদিকে, সম্ভাব্য নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো না এলেও তার নাম ঘিরে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026