জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম উত্তর জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলভাবে
দেলোয়ার হোসাইন (ভূঁইয়া), চট্টগ্রাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেন, চট্টগ্রাম উত্তর জেলা। সীতাকুন্ড পৌর সদরে সীতাকুন্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মু তাহেরের পরিচালনায়
চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে
গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে, ১১ দলীয় ঐক্য জোট, চট্টগ্রাম উত্তর জেলা-এর আয়োজনে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আলাউদ্দিন সিকদার। সমাবেশে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক, জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউসুফ বিন আবু বক্কর।জেলা মসজিদ মিশন সভাপতি মওলানা মহিউদ্দিন।
সীতাকুণ্ড উপজেলা আমীর মওলানা মিজানুর রহমান, মিরশরাই উপজেলার আমীর মওলানা নুরুল কবির, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর তাওহীদুল হক চৌধুরী, সীতাকুণ্ড ও মিরশরাই উপজেলার নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026