দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন প্রধান অতিথি জনাব নুরুল আমিন এমপি মহোদয়

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 12 এপ্রিল, 2026 1 বার পঠিত
মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন প্রধান অতিথি জনাব নুরুল আমিন এমপি মহোদয়

সেলিম চৌধুরী,  চট্টগ্রামঃ

মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শিক্ষক ফেডারেশন। আজ শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

এসময় তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করার জন্য বিভিন্ন ফাউন্ডেশন ও সামাজিক সংগঠন মেধাবৃত্তির আয়োজন করে আসছে। বৃত্তি আয়োজনে অংশ নিয়ে আমাদের সন্তানরা পড়াশোনার প্রতি আরো বেশি মনযোগী হয়। এমন মেধাবৃত্তির আয়োজন সবসময় অব্যাহত রাখতে হবে।’

শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গনকছরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন মীর শাহীন ও আল হেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি আহবায়ক মো. নুরুচ্ছাফা, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা রাশেদা আক্তার, মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিন, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম, জে.বি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার ও এফআইকে প্রপার্টিজ ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদ। প্রমুখ

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম