চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ
চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি এলাকায় প্রাইভেট হাসপাতাল নির্মাণের প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সিআরবি রক্ষা মঞ্চ” এর আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিআরবি কোনো সাধারণ জায়গা নয়—এটি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং নগরবাসীর শেষ সবুজ আশ্রয়স্থল। এখানে কোনো বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন করা হলে তা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।বক্তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর প্রতি প্রশ্ন তুলে বলেন, শহরে বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কেন বারবার সিআরবির মতো সংবেদনশীল এলাকাকে টার্গেট করা হচ্ছে। তারা আরও বলেন, হাসপাতাল অবশ্যই প্রয়োজন, তবে তা কোনোভাবেই ঐতিহ্যবাহী ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ স্থানের ক্ষতি করে করা উচিত নয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট এম আর মঞ্জু। তিনি বলেন, “গাছ কেটে, প্রকৃতি ধ্বংস করে, জনগণের উন্মুক্ত স্থান দখল করে কোনো উন্নয়ন হতে পারে না। এটি উন্নয়নের নামে ধ্বংস ছাড়া কিছু নয়।”বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিআরবিতে কোনো প্রাইভেট হাসপাতাল নির্মাণের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিআরবিকে সংরক্ষণের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026