সীতাকুণ্ডের কুখ্যাত সন্ত্রাসী অবশেষে গ্রেফতার
দেলোয়ার হোসাইন (ভূঁইয়া) চট্টগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে অবশেষে গ্রেফতার হলো জঙ্গল সলিমপুর এলাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মোঃ আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে এক চৌকস পুলিশ টিম অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই আসামিকে ধরতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ইতিপূর্বেই এই কুখ্যাত সন্ত্রাসী নলা কাশেমের বিরুদ্ধে, জঙ্গল ছলিমপুরে বসবাস কারী একাদিক, ব্যক্তি অভিযোগ করেছেন, যে নলা কাশেম কাউকে শান্তিতে বসবাস করতে দেননি!
তাকে গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতেছে!
অভিযানে নেতৃত্ব দেওয়া ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন—
“অপরাধ যেই করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। সীতাকুণ্ডকে সন্ত্রাসমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026