মিরসরাইয়ে পরিকল্পিত ধর্মান্তকরণ ও মিশনারী তৎপরতা: একটি অশনিসংকেত
সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ
মিরসরাইয়ের সামাজিক ও ধর্মীয় স্থিতিশীলতা নষ্ট করতে একটি চক্র বর্তমানে অত্যন্ত সুকৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা স্থানীয় সচেতন মহলের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ। বিশেষ করে জোরারগঞ্জ ইউনিয়নের ইছামতী জলদাশ পাড়াকে কেন্দ্র করে এই মিশনারী তৎপরতা প্রকট আকার ধারণ করেছে। প্রাপ্ত তথ্যমতে, ইউরোপ ও আমেরিকা থেকে আসা কিছু বিদেশি নাগরিকের প্রত্যক্ষ মদদে এবং মিলিয়ন ডলারের বিশাল বাজেটে এখানে ধর্মান্তকরণের কাজ চলছে। হিন্দু, মুসলিম ও বৌদ্ধ—সব ধর্মের দরিদ্র ও অসহায় মানুষকে লক্ষ্য করে মূলত আর্থিক প্রলোভনের বিনিময়ে তাদের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করা হচ্ছে। ইতোমধ্যে ইছামতী এলাকায় তারা জমি ক্রয় করে গীর্জা স্থাপন করেছে এবং এর সংলগ্ন ফসলি জমিগুলো সাধারণ বাজারমূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে কিনে তাদের সীমানা দ্রুত বর্ধিত করছে। অত্যন্ত ধীর ও ধূর্ত কৌশলে তারা তাদের লক্ষ্যপানে এগোচ্ছে, যাতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কোনো বাধা সৃষ্টি না করে। এই নীরব আগ্রাসন রুখতে মিরসরাইয়ের সর্বস্তরের মানুষের এখন ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। বিশেষ করে, অর্থের মোহে পড়ে কোনো অপরিচিত বা সন্দেহভাজন গোষ্ঠীর কাছে জমি বিক্রি না করা এবং নিজ নিজ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই পরিকল্পিত মিশনারী কার্যক্রমের বিরুদ্ধে এখনই কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026