রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে পদোন্নতি – বিদায় ও বরন অনুষ্ঠান
রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে পদোন্নতি –
বিদায় ও বরন অনুষ্ঠান
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় পরিবহন কর্মকর্তা পদে পদোন্নতি উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন শেষে পরিচালক (জনসংযোগ), রেল ভবন, ঢাকা পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় জনাব আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে অতিরিক্ত বিভাগীয় কমার্শিয়াল কর্মকর্তা চট্টগ্রাম থেকে বিভাগীয় পরিবহন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় জনাব ফারহান মাহমুদকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি জনাব আবু জাফর মজুমদার এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব এস এম মাহমুদ হাসান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিবহন কর্মকর্তা জনাব আসিফ খান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা ও অবদানের প্রশংসা করেন এবং নবনিযুক্ত কর্মকর্তার সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবনিযুক্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026