চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে কয়লার হৃদয় হত্যা মামলার ঘটনায় জড়িত ০২ জন
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল, নাদিম হায়দার চৌধুরী এর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্স সহ জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকা হতে ০৫/০৫/২০২৬-০৯:০০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানার মামলায় তাং-২২/০৪/২০২৬, ধারা- পেনাল কোড ১৮৬০ এর ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ রায়হান হোসেন (২৩), পিতা-দেলোয়ার হোসেন, মাতা-রাহেনা আক্তার, গ্রাম-বদ্দঘেরামারা, দেলোয়ার হুজুরের বাড়ী, ৯নং ওয়ার্ড, ১নং করেরহাট ইউপি, ২। মোঃ হানিফ (২২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-জাহেরা বেগম, গ্রাম-ইসলামপুর ভবানী, ছামির আলী বাড়ী, ৯নং ওয়ার্ড, ১নং করেরহাট ইউপি, উভয় থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয় । উল্লেখ্য যে, আসামীদ্বয়কে ঘটনায় জড়িত থাকার বিষয়ে নিজ নিজ দোষ স্বীকার করত: বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
এছাড়াও প্রত্যক্ষ সাক্ষী ১। আব্দুল কাদের (৪৬), পিতা-সামছুল হক, মাতা-রোকেয়া বেগম, ২। নজরুল ইসলাম (২৮), পিতা-সামছুল হক, মাতা-রোকেয়া বেগম, উভয় গ্রাম-ইসলামপুর (বড়বাড়ী),থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামদ্বয় অত্র মামলার ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন,গ্রেফতারকৃত আসামিদের জেলাতে প্রেরণের প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026