দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চট্রগ্রাম নগরীর ছোটপোল কাঁচাবাজারে বিট পুলিশিং সভা মাদক-ইভটিজিং রোধে সচেতনতার আহ্বান

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 10 মে, 2026 1 বার পঠিত
চট্রগ্রাম নগরীর ছোটপোল কাঁচাবাজারে বিট পুলিশিং সভা  মাদক-ইভটিজিং রোধে সচেতনতার আহ্বান

সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর ছোটপোল কাঁচাবাজার এলাকায় মাদক, ছিনতাই, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬৬ নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ছোটপোল কাঁচাবাজার এলাকায়, চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সামনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) খায়রুল বাশার। বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হানিফ ও ডে অফিসার জাহিদ হাসান। সভাটি বিশেষ তত্ত্বাবধান করেন চট্টগ্রাম ২৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া।

বক্তারা বলেন, সমাজে মাদক, চুরি ও ইভটিজিংয়ের মতো অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সভায় আরও বলা হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক কারবার কিংবা বখাটেদের অপতৎপরতার তথ্য দ্রুত পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

এসময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম