চট্টগ্রামে রেল গেইটকিপারের উপর হামলাঃ আটক গাড়ী চালক
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
চট্টগ্রামে দায়িত্ব পালনকালে এক অস্থায়ী গেইটকিপারের ওপর ধারালো অ/স্ত্র নিয়ে হাম/লার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রা/ণনাশের আশ/ঙ্কায় রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গেইটকিপার মোঃ সোহেল।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের এসএসএই/ওয়ে/চট্টগ্রাম এর আওতাধীন গেইট নং- ই/৭-সি (ঈগল স্টার), কিলোমিটার ৭/৪-৫ এলাকায় কর্মরত অস্থায়ী গেইটকিপার মোঃ সোহেল গত ১০ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে দায়িত্ব পালন করছিলেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী একটি ট্রেন আসতে দেখে নিয়ম অনুযায়ী গেইটের পাল্লা বন্ধ করতে গেলে একটি সিলভার রঙের মাইক্রোবাস (নং- ৫১-১৫২৯) থেকে এক ব্যক্তি নেমে তাকে গেইট বন্ধ না করতে বলে। এসময় ওই ব্যক্তির মাথায় হেলমেট ও গায়ে নীল রঙের গেঞ্জি ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি ধারালো কিরিচ ও পিস্তল নিয়ে তার দিকে তেড়ে আসে। এতে প্রাণভয়ে তিনি দৌড়ে পালিয়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতা চান। পরে এলাকাবাসীর কয়েকজন দ্রুত গেইট বন্ধ করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।
গেইটকিপার মোঃ সোহেলের দাবি, তাকে না পেয়ে দুর্বৃত্ত/রা গেইটের পাশে রাখা তার ব্যবহৃত মোটরসাইকেলে ধারালো অ/স্ত্র দিয়ে হাম/লা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পরপরই তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
এ ঘটনায় রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে গেইটকিপারের ওপর হাম/লার চেষ্টার ঘটনায় গাড়িচালককে আ/টক করেছে আকবরশাহ্ থানা পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানান ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026