দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 12 মে, 2026 1 বার পঠিত
সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

দেলোয়ার হোসাইন (ভূঁইয়া) স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

সীতাকুণ্ডে রেল পুলিশের সামনে কতিপয় চিহ্নিত ব্যক্তি গেটকিপারকে মারধর :

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেশাগত দায়িত্ব পালনকালে মোঃ ফারুক (৩২) নামে এক রেলওয়ে গেটকিপারকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত ক্যাডার পরিচয় দানকারীর বিরুদ্ধে।সমঝোতায় বসার পরে, রেল পুলিশের উপস্থিতিতেই পুনরায় হামলার শিকার হন তিনি।এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সীতাকুণ্ড পৌর সদরের কলেজ রোড রেলগেট এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী গেটকিপার ওমর ফারুকের ভাষ্যমতে, ঘটনার সময় একটি চট্টগ্রামমুখী মালবাহী ট্রেন অতিক্রম করছিল। রেলওয়ের নিরাপত্তা বিধি অনুযায়ী তিনি গেট ব্যারিয়ার নামিয়ে রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু লোক গেট দীর্ঘ সময় (প্রায় ৪৫ মিনিট) আটকে রাখার মিথ্যা অভিযোগ তুলে তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রাথমিক হামলার পর সীতাকুণ্ড রেল পুলিশের উপ-পরিদর্শক দীপক সাহা এবং সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমানের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ উঠেছে, সমঝোতা চলাকালীন রেল পুলিশের সামনেই ঐ ক্যাডার পরিচয় দানকারী, পুনরায় ফারুকের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন:

“ট্রেন চলাচলের স্বার্থে নিয়ম মেনে ব্যারিয়ার নামানোয় স্থানীয় প্রভাবশালীরা গেটম্যানকে মারধর করেছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, রেল পুলিশ ফাঁড়িতে বসে আলোচনার সময়ও দুষ্কৃতিকারীরা দ্বিতীয়বার তার গায়ে হাত তোলে। পুলিশ এর সামনে ঘটনাটি ঘটলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি; বরং বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।”

অন্যদিকে, রেল পুলিশের উপ-পরিদর্শক দীপক সাহা জানান:”আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। হামলাকারীরা আপসনামা করবে বলে আশ্বাস দিয়েছে। বর্তমানে গেটম্যানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এমন লাঞ্ছনার শিকার হওয়ায় রেলওয়ে কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ওমর ফারুক বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম