চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
আজ ১৯শে মে ২০২৬ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। সদস্যদের চৌকসতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন প্যারেডজুড়ে পরিলক্ষিত হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম মহোদয় সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে ভালো টার্ন আউট ও দক্ষতা প্রদর্শনের জন্য তিনি সদস্যদের পুরস্কৃত করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে নিয়মিত পিটি প্যারেডের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026