বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন বিরোধী দলের সংসদ সদস্য
ক্রাইম রিপোর্টার:- ময়মনসিংহ মাহমুদ:-
জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ও কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। চলতি সংসদে এই প্রথম কোনো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের একজন সদস্যকে দেওয়া হলো।
৮ জুলাই ২০২৬ ইং তারিখ রোজ-বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার পক্ষে সরকারি হিসাব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।
সরকারি হিসাব কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি হিসাব কমিটির দায়িত্ব হলো সরকারের বিভিন্ন হিসাব-নিকাশ পর্যালোচনা করা এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তদারকি কার্যক্রম পরিচালনা করা।।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026