গলাচিপা উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশে মেধাবী শিক্ষার্থীদের আনন্দ উৎযাপন
মোঃ আল-আমিন মৃধা( স্টাফ রিপোর্টার)গলাচিপা উপজেলা :-
আজকের দিনটি গলাচিপা উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের। বহু প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই বছর গলাচিপা উপজেলায় অংশগ্রহণকারী বহু শিক্ষার্থীর মধ্যে অসংখ্য মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করে নিজেদের মেধার পরিচয় দিয়েছে।ফলাফল প্রকাশের পরপরই গলাচিপা উপজেলাজুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। সফল শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল হিসেবে এই সাফল্য অর্জন করেছে।
এই বছর বৃত্তি পরীক্ষায় উপজেলায়
সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬০ জন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন।
মোট উপজেলায় ট্যালেন্টপুলে ৬৪ জন।
সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণে বৃত্তি পেয়েছে ৯৩ জন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন।
মোট সাধারণ বৃত্তি ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এটি গলাচিপা উপজেলার শিক্ষার মানোন্নয়নের প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসন ও শিক্ষাবিদরা।
ফলাফল ঘোষণার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ গোলাম সগীর বলেন, “আমি গলাচিপা উপজেলার সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের নয়, বরং সমগ্র উপজেলার গৌরব।”
এদিকে, যেসব শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের মধ্যে অন্যতম শিক্ষার্থী অঙ্কুশ পাল তার অনুভুতি প্রকাশ করে বলে, “আমি খুব আনন্দিত। আমার মা-বাবা এবং শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।”
গলাচিপায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার এই ফলাফল স্থানীয় পর্যায়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউট এর উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
17 Aug 2026
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন ৩০ জন ফেল
12 Aug 2026
মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল
11 Aug 2026
সারা বাংলাদেশ সহ শ্রীমঙ্গলে বসবাসরত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক,ও দৈনিক দেশ প্রতিদিনের শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার মামুন খাঁন
11 Aug 2026
গলাচিপায় এক প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থীর ৪ জনই ফেল
10 Aug 2026