দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউট এর উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 17 আগস্ট, 2026 1 বার পঠিত
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউট এর উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

কামরুল হাসান বিপ্লবঃ স্কাউটিংয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী ১৪৫৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্কাউটসের সভাপতি জনাব এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সমাজ পরিবর্তনে শিক্ষকরা আলোকবর্তিকা হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

তিনি আরো বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা, মানবিকতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা সম্ভব। দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা অর্জনের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও স্কাউটিং ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের পরবর্তী সময়ে বেসিক কোর্সেও অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

কোর্সের কোর্স লিডার ও ঢাকা আঞ্চলিক স্কাউটসের সম্পাদক জনাব মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা স্কাউটসের কমিশনার জনাব মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা স্কাউটসের কমিশনার জনাব মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু।

দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের এ.এল.টি জনাব নাজমা চৌধুরী, উডব্যাজার জনাব মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু, উডব্যাজার জনাব মোঃ গোলাম মোস্তফা শাহীন এবং উডব্যাজার জনাব মোঃ জাকির হোসেন সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক জনাব সুরাইয়া আক্তার, উপজেলা স্কাউট লিডার জনাব মোঃ ওয়ালিউল্লাহ্‌সহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন ৩০ জন ফেল
শিক্ষা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন ৩০ জন ফেল

12 Aug 2026
মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল
শিক্ষা

মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল

11 Aug 2026
সারা বাংলাদেশ সহ শ্রীমঙ্গলে বসবাসরত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক,ও দৈনিক দেশ প্রতিদিনের শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার মামুন খাঁন
শিক্ষা

সারা বাংলাদেশ সহ শ্রীমঙ্গলে বসবাসরত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক,ও দৈনিক দেশ প্রতিদিনের শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার মামুন খাঁন

11 Aug 2026
গলাচিপায় এক প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থীর ৪ জনই ফেল
শিক্ষা

গলাচিপায় এক প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থীর ৪ জনই ফেল

10 Aug 2026
সাংবাদিক আবু সালেহর কন্যা ইকতিদা আহমেদ সামিহা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন-দৈনিক দেশ প্রতিদিন পরিবারের শুভেচ্ছা দোয়া কামনা
শিক্ষা

সাংবাদিক আবু সালেহর কন্যা ইকতিদা আহমেদ সামিহা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন-দৈনিক দেশ প্রতিদিন পরিবারের শুভেচ্ছা দোয়া কামনা

10 Aug 2026
স্টুডেন্ট ভিসার নামে কোটি টাকার প্রতারণা
শিক্ষা

স্টুডেন্ট ভিসার নামে কোটি টাকার প্রতারণা

13 Jul 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম