দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

স্টুডেন্ট ভিসার নামে কোটি টাকার প্রতারণা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 13 জুলাই, 2026 1 বার পঠিত
স্টুডেন্ট ভিসার নামে কোটি টাকার প্রতারণা

মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট’-এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং অর্থ ফেরতের দাবিতে রাজধানীর রাস্তায় নেমেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।

র‌বিবার আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে প্রতারণার শিকার হয়েছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। অংশগ্রহণকারীরা ‘ন্যায়বিচার আমাদের অধিকার’, ‘স্বপ্ন ভাঙার বিচার চাই’, ‘প্রতারণার অবসান চাই’ এমন বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।

আমি নিজেও এখানে ভুক্তভোগী আমার এখানে ৯ লাখ ৫০ হাজার টাকা টিউশন ফি বাবদ জমা দেয়া আছে।

​মানববন্ধনে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী শিক্ষার্থী ঝুমা হক বলেন, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য তার পরিবার একমাত্র জমি বন্ধক এবং স্বর্ণালংকার বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা এই প্রতিষ্ঠানটিকে দিয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে যাওয়ার সুযোগ তো মিলেনি, উল্টো প্রতিষ্ঠানটি অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ায় তিনি এখন সব হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ঝুমা আরও অভিযোগ করেন যে, একইভাবে শত শত শিক্ষার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
​প্রতারণার শিকার শিক্ষার্থীরা জানান, এই ঘটনার ফলে অনেকেরই শিক্ষাজীবন থমকে গেছে। অনেক পরিবার ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন, কেউ কেউ ভিটেমাটি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।
মানববন্ধনে আসা অভিভাবকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চশিক্ষার আশায় তারা কষ্টার্জিত অর্থ এই কনসালটেন্সি ফার্মে দিয়েছিলেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
​ভুক্তভোগীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে প্রতারিত শিক্ষার্থীদের অর্থ ফেরত নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে সরকারি নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউট এর উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
শিক্ষা

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউট এর উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

17 Aug 2026
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন ৩০ জন ফেল
শিক্ষা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন ৩০ জন ফেল

12 Aug 2026
মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল
শিক্ষা

মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল

11 Aug 2026
সারা বাংলাদেশ সহ শ্রীমঙ্গলে বসবাসরত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক,ও দৈনিক দেশ প্রতিদিনের শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার মামুন খাঁন

গলাচিপায় এক প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থীর ৪ জনই ফেল
শিক্ষা

গলাচিপায় এক প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থীর ৪ জনই ফেল

10 Aug 2026
সাংবাদিক আবু সালেহর কন্যা ইকতিদা আহমেদ সামিহা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন-দৈনিক দেশ প্রতিদিন পরিবারের শুভেচ্ছা দোয়া কামনা
শিক্ষা

সাংবাদিক আবু সালেহর কন্যা ইকতিদা আহমেদ সামিহা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন-দৈনিক দেশ প্রতিদিন পরিবারের শুভেচ্ছা দোয়া কামনা

10 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম