দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রী সফর কে ঘিরে নানান প্রত্যাশার আলোচনা ব্যাপক আয়োজন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 13 জুলাই, 2026 1 বার পঠিত
দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রী সফর কে ঘিরে নানান প্রত্যাশার আলোচনা ব্যাপক আয়োজন

মোঃ মাসুম আহমেদ, বরিশাল জেলা প্রতিনিধি : সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

 

এই সফরকে কেন্দ্র করে জনমনে নানা জল্পনা-কল্পনা চলছে। বরিশালের ভাগ্যের আকাশে নতুন উন্নয়নের রূপরেখা কতটা দৃশ্যমান হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

 

চলতি অর্থবছরের বাজেটে বৃহত্তর বরিশালের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দ না থাকায় হতাশায় নিমজ্জিত ছিলেন এ অঞ্চলের মানুষ। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে নতুন আশার আলো হিসেবে দেখছেন অনেকে।

 

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অধিকাংশ আসন উপহার দেওয়া দক্ষিণাঞ্চলের ভাগ্যে এই সফর কী পরিবর্তন আনবে, তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত বরিশালবাসীর অন্যতম দাবির মধ্যে রয়েছে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ এবং বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন। বাজেটে বরাদ্দ না থাকলেও বৃহত্তর বরিশালের সংসদ সদস্যরা এসব দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।

 

ফলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এসব প্রকল্প বাস্তবায়নের আশা আরও তীব্র হয়েছে।

 

এ ছাড়া নদীবেষ্টিত সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলে শিল্পায়নের গতি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের। বরিশাল মহানগরীর বিসিক শিল্পনগরীর উন্নয়ন এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার টেকসই উন্নয়নকে আরও গতিশীল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

পূর্ববর্তী সরকারের আমলে বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ আসেনি বলে অভিযোগ রয়েছে। শহরের কিছু কিছু সড়কে সীমিত উন্নয়ন হলেও অধিকাংশ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কের কারণে দুর্ভোগে রয়েছেন এই অঞ্চলের নগরবাসী।

 

বরিশালসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তার প্রতিফলন ঘটেছে ইতিবাচক। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে ঘিরে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দিনভর দেখা যাচ্ছে।

 

দক্ষিণাঞ্চল বাসীর প্রত্যাশা, এবারের সফর শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না বরং উন্নয়নের ক্ষুধায় থাকা এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণে কার্যকর ও দৃশ্যমান ঘোষণা নিয়ে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
জাতীয়

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro

22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা

18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
জাতীয়

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ

17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জাতীয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
জাতীয়

মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী

11 Aug 2026
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি  আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে
জাতীয়

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম