রাউজানে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও প্রবীণ নেতার রোগমুক্তি কামনায় দোয়া
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রবীণ রাজনীতিবিদ আবু জাফর চৌধুরীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাউজান পৌরসভার ৯ ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রাউজানের এমপি জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু বক্কর চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিএনপি নেতা ইউসুফ মাহম্মদ কোম্পানি ও এস. এম. সফি। পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন রাউজান পৌরসভা যুবদলের সহ-সভাপতি অধ্যক্ষ এইচ. এম. মোহাম্মদ জুয়েল খান।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রবীণ রাজনীতিবিদ আবু জাফর চৌধুরীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একই সাথে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, শামসুল আলম কোম্পানি, মোহাম্মদ আশরাফ, মো. শিপন, মো. রাজু, মোহাম্মদ রাজিব তালুকদার এবং মোহাম্মদ শাকিল টিপুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। রাউজানের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সব ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026