একেএম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত: রাউজান ও গুডস হিলে কোরআন খানি ও দোয়া মাহফিল
রাউজান (চট্টগ্রাম) রাউজান প্রতিনিধি হাফেজ মোঃ বেলাল উদ্দিন :তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও এককালীন অস্থায়ী প্রেসিডেন্ট মরহুম একেএম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী পবিত্র কোরআন খানি, দোয়া মাহফিল ও স্মৃতিচারণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১৯৭৩ সালের ১৮ই জুলাই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ইন্তেকাল করা এই প্রবীণ রাজনীতিবিদের স্মরণসভায় বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।দিনটি উপলক্ষে আজ শনিবার রাউজানের গহিরা এবং চট্টগ্রাম শহরের গুডস হিল বাসভবনে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়:গহিরার পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা: সকালে রাউজান উপজেলার গহিরা গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সভাপতি ও কিউ সি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ করিম উদ্দিন রেজভী, সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন মানিক রাউজান উপজেলা বিএনপির ফিরোজ মেম্বার সৈয়দ মোঃ মনজুর হক রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল পৌরসভা যুব দলের সভাপতি আরিফুল ইসলাম, উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু বক্কর চৌধুরী উইচুপ মাহমুদ কোম্পানি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।গুডস হিলে দোয়া মাহফিল: মরহুমের চট্টগ্রাম শহরের ঐতিহাসিক বাসভবন ‘গুডস হিল’-এ দিনব্যাপী কোরআন খানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।উল্লেখ্য, ১৯১৯ সালের ২৬ মার্চ রাউজানের গহিরা গ্রামে জন্ম নেওয়া এই নেতার সন্তানরা হলেন—শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আলহাজ্জ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরী ও আলহাজ্জ জামাল উদ্দিন কাদের চৌধুরী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026