দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মাদ্রাসার সাথে আমাদের পরিবারের রক্তের সম্পর্ক: সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 18 জুলাই, 2026 1 বার পঠিত
মাদ্রাসার সাথে আমাদের পরিবারের রক্তের সম্পর্ক: সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসা পরিচালনা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সরোয়ার আলকাদেরীর সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:আলহাজ্ব তানভীর খান (ব্যবস্থাপনা পরিচালক, জেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রি)সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাউজান থানা)ডাঃ বেলাল উদ্দিননুরুল মোনাওয়ার চৌধুরী (অধ্যক্ষ, গহিরা কামিল মাদ্রাসা)সৈয়দ মোঃ জুননুরাঈন (সাধারণ সম্পাদক, আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রঃ) ফাউন্ডেশন)মনসুর মিয়া (সদস্য, পরিচালনা পরিষদ)জাহাঙ্গীর আলম রজভী (উপাধ্যক্ষ, গহিরা কামিল মাদ্রাসা)অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাঁর আবেগঘন বক্তব্যে মাদ্রাসার সাথে তাঁর পরিবারের গভীর ঐতিহাসিক ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, “এই মাদ্রাসার সাথে আমাদের পরিবারের রক্তের সম্পর্ক রয়েছে। এই প্রতিষ্ঠানটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি ও ত্যাগের সাথে জড়িত। এর উন্নয়ন এবং শিক্ষার মান বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব।”অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফখরুদ্দিন আলকাদেরী, আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিন তাহেরী, সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, ফকিহ মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল করিম নাইম, প্রধান মুফাচ্ছির মাওলানা এহসান উল্লাহ আলকাদেরী, সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, মাওলানা আবু তৈয়ব আব্দুল হাই এবং প্রভাষক মোজাম্মেল আজিম ত্বহা। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে গঠনমূলক বক্তব্য তুলে ধরেন শওকত হোসাইন ও জোসনা আকতার।বক্তারা মাদ্রাসার শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা স্মারক এবং বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম