ঘুষ দাবির অভিযোগের পর সারোয়াতলী ইউনিয়ন ভূমি কর্মকর্তার বদলি
মোসলেম উদ্দিন
ক্রাইম রিপোর্টার
বোয়ালখালী
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তারানুমা এলাহীকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঁশখালী উপজেলার খানখানাবাদ (নতুন) ইউনিয়ন ভূমি অফিসে সংযুক্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, তিনি নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। আদেশে এ বদলিকে “জনস্বার্থে” করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, এর আগে সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি নুরবক্স বাড়ি এলাকার বাসিন্দা মোছাম্মদ নূর বেগম তারানুমা এলাহীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে তার অনুকূলে মতামত দেওয়ার আশ্বাস দিয়ে ওই কর্মকর্তা ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগের সমর্থনে অডিও রেকর্ড, জমির দলিল, ইউনিয়ন পরিষদের রায়, তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযোগ প্রকাশের সময় তারানুমা এলাহী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
অন্যদিকে, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা সে সময় জানিয়েছিলেন, অভিযোগ ও অডিও রেকর্ড পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে জেলা প্রশাসনের সর্বশেষ বদলির আদেশে তারানুমা এলাহীর বদলির নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আদেশে কেবল “জনস্বার্থে” বদলির কথা বলা হয়েছে। এ বদলির সঙ্গে পূর্বে উত্থাপিত ঘুষ দাবির অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026