সুন্নী জনতার নিকট একটি কৈফিয়ত: আমরা ইতিপূর্বে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে অবহিত করেছিলাম যে, ২০২৬
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
সালের ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর কানাডা ও যুক্তরাষ্ট্র সফরসূচি প্রায় ছয় মাস পূর্বেই চূড়ান্ত ও নির্ধারিত হয়েছিল। ফলে ‘সুফিবাদী সুন্নী সমাবেশ’-এর আয়োজকদের তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে, ২৫ জুলাই যদি সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়, তাহলে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে তাঁর পক্ষে কোনোভাবেই উপস্থিত থাকা সম্ভব হবে না।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এই সমাবেশের ঘোষণাকারীরা হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, আল্লামা আবুল কাশেম নূরীসহ অসংখ্য জ্যেষ্ঠ ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও ঐকমত্য প্রতিষ্ঠা না করেই নিজেদের সিদ্ধান্তে একটি তারিখ ঘোষণা করে দেন। শুধু তাই নয়, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীসহ একাধিক শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখও আয়োজকদের স্পষ্টভাবে অবহিত করেছিলেন যে, উক্ত তারিখে তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সমাবেশে অংশগ্রহণ করা তাঁদের পক্ষে সম্ভব হবে না।
প্রশ্ন হলো—আমাদের এই বিবৃতি দেওয়ার প্রয়োজন কেন দেখা দিল?
কারণগুলো অত্যন্ত স্পষ্ট।
প্রথমত, দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামের সঙ্গে কোনো প্রকার সমন্বয় বা পরামর্শ ছাড়াই সমাবেশের ঘোষণা ও তারিখ ফিক্সড করা হয়েছে।
দ্বিতীয়ত, হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সমাবেশে উপস্থিত থাকবেন কিংবা তিনি এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত—এমন বিভ্রান্তিকর প্রচারণা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তৃতীয়ত, সমাবেশটিকে ‘অরাজনৈতিক’ বলে দাবি করা হলেও বাস্তবে একটি নির�
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026