জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
জুলাই/২৪ আন্দোলনে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জুলাই শহীদদের পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ও অন্যান্য স্বজনদের সঙ্গে আজ দুপুর ১২:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তর (লালদীঘী)-এ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ পুলিশি সহায়তা প্রদান এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি জুলাই শহীদদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, মামলার বাদী ও সাক্ষীদের প্রতি ধৈর্য ধারণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্ত, নিজাম উদ্দিন, মো. ফারুক, মো. আলম, মো. ইউসুফ, শহীদুল ইসলাম, ওমর বিন আবছার, মাহবুবুল হাসান ও ইসমামুল হকের স্বজনরা বক্তব্য প্রদান করেন।
সভা শেষে জুলাই আন্দোলনের উক্ত শহীদদের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের আপ্যায়ন শেষে তাঁদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহম
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026