দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নরসিংদীতে যমুনা প্রাইভেট হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা, অনুমোদনহীন এক্স-রে কক্ষ সিলগালা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 31 জুলাই, 2026 1 বার পঠিত
নরসিংদীতে যমুনা প্রাইভেট হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা, অনুমোদনহীন এক্স-রে কক্ষ সিলগালা

 

মোস্তফা মিয়া নরসিংদী
নরসিংদী শহরের সি অ্যান্ড বি মোড় সংলগ্ন যমুনা প্রাইভেট হাসপাতাল-এ স্বাস্থ্যসেবায় নানা অনিয়ম ও রোগীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অনুমোদন ছাড়াই পরিচালিত এক্স-রে কক্ষ সিলগালা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হাসপাতালটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করা হয়।

অভিযানকালে দেখা যায়, হাসপাতালটিতে মেডিকেল অফিসারদের কোনো ডিউটি রোস্টার সংরক্ষিত ছিল না। পরিদর্শনের সময় ল্যাবে কোনো টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না এবং ছুটির বৈধ কাগজপত্র বা পেশাগত সনদপত্রও প্রদর্শন করা হয়নি। অথচ ওই সময়েও ল্যাবে রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রম চলছিল।

এছাড়া আল্ট্রাসাউন্ড কক্ষের সামনে গর্ভস্থ সন্তানের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ সংক্রান্ত বিজ্ঞ হাইকোর্টের নির্দেশনা প্রদর্শিত হয়নি। অপারেশন থিয়েটারে অটোক্লাভ করা অস্ত্রোপচারের সরঞ্জাম খোলা অবস্থায় পাওয়া যায়, যা স্বাস্থ্যবিধির পরিপন্থী।

পরিদর্শনে আরও দেখা যায়, এক্স-রে কক্ষে প্রয়োজনীয় বিকিরণ প্রতিরোধী লিড (Lead) সুরক্ষা ব্যবস্থা ছিল না এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অনুমোদন ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এছাড়া এনভিডি (NVD) কক্ষের আকার রোগীসেবার জন্য অনুপযুক্ত, ল্যাবে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং রেফ্রিজারেটরে রি-এজেন্টের সঙ্গে অন্যান্য ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল, যা বিধিবহির্ভূত।

মোবাইল কোর্টে ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তেলের কৌটাসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রীও পাওয়া যায়, যা স্বাস্থ্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী যমুনা প্রাইভেট হাসপাতালকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদনবিহীন এক্স-রে কক্ষটি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি ডা. মুন্নী সাহা। এছাড়াও র‍্যাব-১১ ও আনসার সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
ঢাকা

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা

মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
ঢাকা

*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**

04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
ঢাকা

নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান

04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

03 Aug 2026
নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা
ঢাকা

নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা

02 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম