মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মফিজুর রহমান
ঢাকা
মানবসেবার মহান ব্রতকে ধারণ করে ফরিদপুরের নগরকান্দা থানার পুরাপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন অনার্স ক্লাব ব্লাড ব্যাংক সফলতার সঙ্গে অতিক্রম করেছে প্রতিষ্ঠার পাঁচটি বছর। ২০২১ সালের ৪ আগস্ট প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদান, জরুরি রক্ত সংগ্রহ এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
পাঁচ বছরের এই গৌরবময় যাত্রায় সংগঠনটির উদ্যোগে ১৩৩ ব্যাগ রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় ৮ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি সমৃদ্ধ ও নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করা হয়েছে, যা জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে কাজ করার এই প্রয়াসে এলাকার অসংখ্য স্বেচ্ছাসেবক, রক্তদাতা, সমন্বয়কারী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও অকৃত্রিম ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের নিরলস প্রচেষ্টায় সংগঠনটি আজ মানুষের আস্থা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতেও রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যে আরও বৃহত্তর পরিসরে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে”—এই স্লোগানকে ধারণ করে অনার্স ক্লাব ব্লাড ব্যাংক আগামীতেও মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
এই মহৎ যাত্রায় যারা পাশে ছিলেন—সম্মানিত রক্তদাতা, সমন্বয়কারী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। মানবতার সেবায় এই পথচলা আগামী দিনেও আরও সমৃদ্ধ ও সফল হোক—এটাই সবার প্রত্যাশা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026
নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা
02 Aug 2026