দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 11 আগস্ট, 2026 2 বার পঠিত
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

“আবুল হাসনাত রাসেল ”

চামড়া শিল্পনগরী, ঢাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির জন্য একটি পিকআপ ভ্যান উপহার প্রদান করা হয়েছে।
আজ ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা প্রাঙ্গণে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং পুলিশি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পিকআপ ভ্যানটি চাবি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের মাধ্যমে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম. এ. জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর এই সহযোগিতা চামড়া শিল্পনগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা ব্যাক্ত করেন
——

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম