মিরসরাই উপজেলায় এক বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা একটি গ্রামীণ সড়কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় আদর্শ গ্রামে সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হোসেন ফরহাদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মারুফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।
জানা যায়, জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সোনাপাহাড় আদর্শগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান নিজের অর্থায়নে সড়কটি সংস্কার করেন। সংস্কার কাজ শেষে এমপি নুরুল আমিন গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ‘আপনারা বিএনপি সরকারকে নির্বাচিত করে উন্নয়নের সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, নিজামউদ্দিন বিএসসি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ খান, ইউনিয়ন বিএনপির সদস্য শিপনসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026