শিরোনাম: জুলাই আন্দোলনের যোদ্ধাদের গোয়াইনঘাটে স্বাগতম, সমস্যার যৌক্তিক সমাধান চাই*
স্টাফ রিপোর্টার
মাওঃ তাজউদ্দিন তালুকদার গোয়াইনঘাট সিলেট।
আজ শুক্রবার জুলাই গণঅভ্যুত্থানের অগ্রযোদ্ধা এনসিপির নেতাকর্মীরা আমাদের গোয়াইনঘাটে আসছেন।
রাতারগুল অঞ্চলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই।
যেহেতু আপনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন, সরকারের সমালোচনা করাটা আপনাদের নৈতিক দায়িত্ব। তবে অনুরোধ থাকবে, সমালোচনা যেন যুক্তিনির্ভর হয় এবং ব্যক্তি আক্রমণমুক্ত থাকে।
আমাদের পর্যটনকন্যা রাতারগুল এবং হাওর-বাওর বেষ্টিত প্রত্যন্ত উপজেলা গোয়াইনঘাটে আজও অসংখ্য সমস্যা রয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
*ভয়াবহ লোডশেডিং, মাদকের বিস্তার, ভাঙাচোরা রাস্তাঘাট, নদীভাঙন, পাথর কোয়ারি সংক্রান্ত অনিয়ম এবং আকস্মিক বন্যা।*
এই সমস্যাগুলো নিয়ে আপনারা কথা বলবেন, এটাই আমাদের প্রত্যাশা।
উস্কানি, ব্যক্তির চরিত্রহনন বা বাজে ভাষা কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। আমাদের মাঝে কাদা ছোড়াছুড়ি চললে এর সুযোগ নেয় স্বৈরাচারের দোসররা।
তাই আসুন, আমরা পরস্পরের প্রতি কাদা না ছুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য ভালো কিছু করি। ইনশাআল্লাহ, আমরা এগিয়ে যাবো।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026