ন্যাশনাল হাসপাতাল পরিদর্শনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে’র উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের মেহেদীবাগস্থ চট্টগ্রাম ন্যাশনাল হসপিটাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে হাসপাতালের অনুমোদন, অনুমোদিত নকশা, পার্কিং ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালনের বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিনিধি দল হাসপাতালের সার্বিক অবকাঠামো, সেবাগ্রহীতাদের সুবিধা, যানবাহন ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা প্রস্তুতি এবং অনুমোদিত নকশা অনুযায়ী পরিচালিত কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে চউকের কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও বিদ্যমান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে নগরবাসীর জন্য স্বাস্থ্যসেবা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।
মতবিনিময় সভায় হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন, পার্কিং ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, রোগী ও স্বজনদের চলাচলে সুবিধা নিশ্চিত করা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করার বিষয়েও আলোচনা হয়। হাসপাতালের কার্যক্রম পরিচালনায় প্রযোজ্য বিধিবিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় চট্টগ্রাম ন্যাশনাল হাস�
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026