চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
কঠোর ও ধারাবাহিক শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইনস্ট্রুমেন্ট, কস্টিউম, কালার গার্ড, ক্লোজ গার্ডসহ বিভিন্ন প্রদর্শনীর সমন্বয়ে আজ, ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে, দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। প্যারেডে নেতৃত্ব প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জনাব মোঃ মারেফুল করিম।
এ সময় প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সুশৃঙ্খল ও চৌকসভাবে প্যারেডে অংশগ্রহণের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সর্বোচ্চ দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনগণকে উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে পুলিশিংয়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নত�
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026