দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জনগণের জন্য পুলিশ, কারও বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 02 আগস্ট, 2026 1 বার পঠিত
জনগণের জন্য পুলিশ, কারও বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা

 

মোঃ জাকির হোসেন,স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দায়িত্বশীল ও নিরপেক্ষ পুলিশিংয়ের বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা বিশেষ গোষ্ঠীর নয়; এটি রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই প্রতিটি পুলিশ কর্মকর্তার প্রথম ও প্রধান দায়বদ্ধতা থাকবে সংবিধান, আইন এবং দেশের মানুষের প্রতি।

রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের (প্রথম পর্যায়) ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্য ক্ষমতার প্রদর্শনে নয়, বরং জনগণের আস্থা অর্জনে। মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নবীন কর্মকর্তাদের সাহস, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

তিনি বলেন, অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর পুলিশিং, সাইবার অপরাধ তদন্ত, তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তদন্ত পদ্ধতি আয়ত্ত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন। ছয় মাসব্যাপী শারীরিক সক্ষমতা, নেতৃত্ব, আইন, তদন্ত, অস্ত্রচালনা এবং মাঠপর্যায়ের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পেশাজীবনে যাত্রা শুরু করেন।

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নব্য ছদর ভূটান। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাবিলিটিজ’—উভয় বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ লাভ করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শুটার অ্যাওয়ার্ড’ অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ. বি. এম. মামুন।

সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণে অর্জিত দক্ষতা, শৃঙ্খলা, মানবিকতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে তারা জনগণের আস্থা অর্জনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম