সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার; সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির প্রত্যয় পুনর্ব্যক্ত
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম অদ্য ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সীতাকুণ্ড থানাধীন বাটিরখীল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক কারবার এবং জননিরাপত্তা বিঘ্নিত করার বিভিন্ন অভিযোগ পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মনোযোগসহকারে শুনে উপস্থাপিত প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্তপূর্বক দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর, নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অং
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026