স্ট্রিট ফুডের স্বাস্থ্যঝুঁকি রোধ ও আইনি তদারকি নিশ্চিতকরণে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতির সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
আজ ২ আগস্ট রবিবার সকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাহিদুল করিম কচি মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
আলোচনায় মূল বিষয়বস্তু ছিল—”স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ”। সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় রাস্তার পাশের ভাসমান খাবার দোকানগুলোর পরিচ্ছন্নতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই বিষয়ে আইনি নজরদারি বাড়াতে এবং জনসচেতনতা তৈরিতে প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।
বিশেষ ঘোষণা:
আগামী ১৫ আগস্ট, শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই বিষয়ে একটি বিশেষ সেমিনার/অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
জাফর ইকবাল, সভাপতি,
লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান (এম জে এফ) সহ-সভাপতি, আবছার উদ্দিন অলি সাধারণ সম্পাদক।
আসুন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমরা সবাই সচেতন হই এবং আগামী ১৫ আগস্টের অনুষ্ঠানটি সফল করে তুলি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026