চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে সন্ত্রাসী দুর্গে বড় আঘাত; ৫ জন গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক গোয়েন্দা ও আভিযানিক অভিযানে পৃথক তিনটি অভিযানে আলোচিত হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি ও একটি বড় ছোরা।
জেলা ডিবি পুলিশ মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার দুই আসামি দিদার ও আফসারকে গ্রেফতার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে।
জোরারগঞ্জ থানা পুলিশ হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া হাটহাজারী মডেল থানা পুলিশ নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে এবং তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত এলজি ও বড় ছোরা উদ্ধার করে।
সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026