ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা, মোঃ তোফাজ্জল হোসেন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জুলাই শহীদদের স্মরণে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
০৫ আগস্ট সকালে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মতো ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এ কর্মসূচি পালন করে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সমিতির পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব মোঃ আশরাফুল আলম খান এবং সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) জনাব মোঃ গোলজার হোসেন। এছাড়াও সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
করবো খেলা গড়বো দেশ সবার আগে বাংলাদেশ
20 Aug 2026
আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক নেতৃত্বে সরওয়ার উদ্দীন সেলিম
20 Aug 2026
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়
18 Aug 2026
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল
16 Aug 2026
সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল**
15 Aug 2026