প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার, দুই নারী নেত্রকোনার বাসিন্দা
চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের বডির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের মৃত ফারুক মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (২৪) এবং লিপা আক্তার (১৯)।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়িটির বাম পাশের পেছনের চাকার ওপরের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই গোবিন্দ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। মাদকগুলো গাড়ির কাঠামোর ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তারা মাদকব্যবসা ছাড়াও অসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত বলে প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার, দুই নারী নেত্রকোনার বাসিন্দা
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026