আজকে পার্বতীপুরে বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবস/২০২৬ ইং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
“আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যান সুরক্ষা।
Honouring Indigenous Midwives: Safe guarding life and well being.
আয়োজনেঃ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও সকল ক্ষুদ্র নৃগোষ্ঠি বৃন্দ।
সহযোগিতায়ঃ উপজেলা প্রশাসন, পার্বতীপুর, গ্রাম বিকাশ কেন্দ্র ( GBK ), ল্যাম্ব LAMB। বাংলাদেশ আদিবাসীদের বর্তমান অবস্থা ও বহুমুখী চ্যালেঞ্জ ও সীমিত অগ্রগতির মধ্য দিয়ে চলেছে। পাহাড়ি এবং সমতলের এই সম্প্রদায় গুলোর জীবনমান ও ভূমি অধিকার এবং রাজনৈতিক স্বীকৃতি এখনো পূর্ণতা পায়নি। আদিবাসীদের অন্যান্য সংস্কৃতি ভাষা ও শতবর্ষের ঐতিহ্যকে টিকিয়ে রাখা ও সম্মান জানানো এবং প্রাত্তিক অসুবিধা বঞ্চিত আদিবাসীদের জীবন উন্নয়ন ও তাদের উপর ঐতিহাসিক সালের এই দিনে জাতিসংঘের আদিবাসী বিষয়ক কার্যনির্বাহী দল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। ১৯৯৪ সালে ৯ই আগস্ট জাতিসংঘ আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন হয়ে আসছে। এরপরে ১৯৯৫ সাল থেকে ৯ আগস্ট অনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে প্রতি বছরে জোরালোভাবে দিবসটি উদযাপন করে।
বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ ইং এর প্রতিপাদ্য হলো আদিবাসী ধাত্রীদের সম্মান ও জীবন ও সুস্বাস্থ্য রক্ষা পৃথিবীর বহু দেশে আদিবাসীদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নে অংশ হিসাবে প্রথাগত ভূমি অধিকার আইন ও রীতি নীতি স্বীকার করে অনুসরণ করা হচ্ছে এবং আদিবাসীদের রাষ্ট্র ক্ষমতার অংশের দায়িত্ব প্রদান করা হয়েছে অথচ বাংলাদেশে এখনো আদিবাসী হিসেবে তাদের স্বীকৃতি মেলেনি। একটি অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশের আদিবাসীরা যে দেশের পণ্য নাগরিক তা এখনো সংবিধানে তাদের স্বীকৃতি নেই অথচ এদেশের স্বাধীনতা আন্দোলনে বহু আদিবাসী নারী সম্ভম হারিয়েছে এবং বহু আদিবাসীরা মুক্তিযোদ্ধা হিসাবে জীবন দিয়েছেন।
আদিবাসী উপজাতি ক্ষুদ্র নন-গোষ্ঠী বনবাসী যাই বলি না কেন তারা সাধারণ মানুষের থেকে ভিন্ন কিছুই নয়।
মোঃ আব্দুল খালেক (দৈনিক দেশ প্রতিদিন)
পার্বতীপুর উপজেলা প্রতিনিধি
মোবাইল নাম্বার ০১৭৪৫ ৬৬৭১৩০।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
করবো খেলা গড়বো দেশ সবার আগে বাংলাদেশ
20 Aug 2026
আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক নেতৃত্বে সরওয়ার উদ্দীন সেলিম
20 Aug 2026
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়
18 Aug 2026
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল
16 Aug 2026
সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল**
15 Aug 2026