বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে কুপিয়ে জখম
সেখ রাসেল, ক্রাইম রিপোটার, বটিয়াঘাটা
খুলনার বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে ফরাজীপাড়ায় ৫/৬ জন দূর্বৃত্তরা অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন কর্মকর্তা।
রবিবার (৯ জুলাই) সন্ধ্যার পর খুলনা সদর থানাধীন ফরাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসের ভাষ্য অনুযায়ী, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার সময় হঠাৎ ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করে তাকে জখম করে।
তিনি চিৎকার করলে আশপাশের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সরকারি একজন কর্মকর্তার ওপর এ ধরনের অতর্কিত হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার সঠিক কারণ কী এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ও ন্যাটিজেনরা।
ছুরিকাঘাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026