দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 13 আগস্ট, 2026 1 বার পঠিত
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ

আব্দুল্লাহ আল নোমান রামু উপজেলা স্টাফ রিপোর্টার :
সবুজে সাজুক শিক্ষাঙ্গন, সমৃদ্ধ হোক পরিবেশ—এই প্রত্যয়ে কক্সবাজারের রামুতে ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে মৈত্রী-০২। উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০ হাজার গাছের চারা বিতরণের অংশ হিসেবে রামু ইকরা মডেল একাডেমির চার শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে।

৮ আগস্ট ২০২৬ রামু ইকরা মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিচর্যার বিষয়ে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী-০২-এর সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাভলু, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সদস্য মুহসিনুল হক, অ্যাডভোকেট ওমর ফারুক, আব্দুল আজিজ ও মোহাম্মদ হোসেন।

এ ছাড়া রামু ইকরা মডেল একাডেমির নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মান্নান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার নাঈম উদ্দিন মাহমুদ, বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসাইন, আতিকুর রহমান রাশেল, মোবাশ্বের আহমদ, মো. ইলিয়াস, আব্দুল্লাহ আল নোমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শুধু চারা বিতরণ নয়—শিক্ষার্থীদের মাধ্যমে গাছের পরিচর্যা ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানে বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা তাদের।

মৈত্রী-০২-এর এ উদ্যোগকে শিক্ষার্থী ও স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনে এমন সবুজ-সচেতন কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম