মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম জেলা সফর উপলক্ষ্যে ভেন্যুর প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ০৯ আগস্ট ২০২৬ খ্রি. চট্টগ্রাম ও কক্সবাজার জেলা সফর করবেন। এ উপলক্ষ্যে আজ ০৭ আগস্ট ২০২৬ খ্রি. মাননীয় প্রধানমন্ত্রীর সফরস্থল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন ভেন্যু ও হেলিপ্যাড-এর সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন মান্যবর বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
পরিদর্শনকালে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্নের লক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
করবো খেলা গড়বো দেশ সবার আগে বাংলাদেশ
20 Aug 2026
আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক নেতৃত্বে সরওয়ার উদ্দীন সেলিম
20 Aug 2026
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়
18 Aug 2026
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল
16 Aug 2026
সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল**
15 Aug 2026