দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চরফ্যাশন মেঘনা নদী থেকে অর্ধ গলিত নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 10 আগস্ট, 2026 2 বার পঠিত
চরফ্যাশন মেঘনা নদী থেকে অর্ধ গলিত নারীর মরদেহ উদ্ধার

মোঃ ইউনুছ শরিফ স্টাফ রিপোর্টার চরফ্যাশন ভোলা
শশিভূষণ: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার জাহানপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর হাসিনা আবাসনের দক্ষিণ পাশে মেঘনা নদীর মোহনায় ঢোসের খাল এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও চর কুকরি-মুকরি নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া যায়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম